বুধবার মহারাষ্ট্র রেকর্ড মৃত্যু, একদিনে প্রাণ হারিয়েছে ৯২০ জন - The News Lion

বুধবার মহারাষ্ট্র রেকর্ড মৃত্যু, একদিনে প্রাণ হারিয়েছে ৯২০ জন

 


দি নিউজ লায়ন;   বুধবার মহারাষ্ট্র রেকর্ড মৃত্যু সংখ্যা দেখল। একদিনে প্রাণ হারিয়েছে ৯২০ জনের। এবং আক্রান্তের সংখ্যা ৫৭ হাজারের উপর। জানা গিয়েছে, মুম্বইতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩,৮৭৯। যার মধ্যে মৃতের সংখ্যা ৭৭। 


পুনেতে ৯,০৮৪ জন আক্রান্ত। ২৪ ঘণ্টায় পুনেতে মৃত্যু হয়েছে ৯৩ জনের।   এই রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬.৪১ লাখ। স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বুধবার মৃত্যু হয়েছে ৯২০ জনের। গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৪ জনের। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কয়েকটি সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলায় সংক্রমণ হ্রাসের প্রবণতা দেখা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.